Tuesday, March 17, 2026

সোমবার থেকে টানা তিনদিন হাড়কাঁপানো শীত

Date:

Share post:

দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি নেই। কিন্তু উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হবে আজ, রবিবার। আজও তুষারপাত হতে পারে দার্জিলিঙয়ে। বেশ কিছু জেলায় ঘন কুয়াশা থাকবে। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে পারদ নামবে রাজ্যের। জাঁকিয়ে পড়বে শীত। টানা ৩-৪দিন অব্যাহত থাকবে।

কলকাতার পারদ স্বভাবিকের থেকে সামান্য বেশি। মেঘলা আকাশ চিড়ে মাঝে মধ্যে রোদ উঠলেও তা দীর্ঘস্থায়ী হবে না। সকালে তাপমাত্রা ১৪.৮ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা থাকবে ৮৫-৯৮%। জেলায় তাপমাত্রা ৯-১২ ডিগ্রির মধ্যে। ঘন কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান,, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়িতে।

আজই আবার জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে আগামী ৭২ ঘন্টায় কাশ্মীরে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমে। ঘন কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে।

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...