Monday, April 6, 2026

আবার এক মঞ্চে তৃণমূল-বিজেপি, এবার কী করলেন তৃণমূল বিধায়ক?

Date:

Share post:

এগরার পর গোয়ালতোড়। আবার মঞ্চে বিজেপি-তৃণমূলের পাশাপাশি অবস্থান নিয়ে বিতর্ক, মন্তব্য, পাল্টা মন্তব্য।

এগরায় বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে এক মঞ্চে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও ব্লক সভাপতি। এরজন্য শো-কজ, অপসারণের পর্বও চলে। একই ঘটনা শালবনিতে। বিজেপি সাংসদ কুনার হেমব্রমের সঙ্গে একমঞ্চে তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। গোয়ালতোড় হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দুজনেই আমন্ত্রিত এবং উপস্থিত ছিলেন। উদ্বোধনে প্রদীপ জ্বালাতে দুজনেরই ডাক পড়ে। ঠিক তখনই তৃণমূল বিধায়কের টনক নড়ে। তিনি প্রদীপ প্রজ্জ্বলনে না থেকে সোজা মঞ্চ থেকে নেমে নিজের গাড়িতে গিয়ে বসেন। পরে সাফাই দেওয়ার ভঙ্গিতে জানান, না দেখেই বসেছিলেন। বিজেপি সাংসদকে দেখে মঞ্চ ছেড়ে নেমে আসেন। বিজেপি সাংসদ মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরে তিনি আবার মঞ্চে ওঠেন।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেন, মুখে সৌজন্যের কথা বললেও আসলে বাস্তবে যে সৌজন্যের ধার ধারেনা তৃণমূল কংগ্রেস, এই ঘটনা সেটাই প্রমাণ করলো। একটি স্কুলের অনুষ্ঠানকে ঘিরে জনপ্রতিনিধিরা আসবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল সেখানেও রাজনীতি করছে। পাল্টা তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, শিষ্টাচারের কথা আমরা বিজেপির কাছে শিখব না। আমাদের কাছে দলীয় শৃঙ্খলাই শেষ কথা। সেই কাজটাই আমি করেছি। শিষ্টাচারের অঙ্গ হল শৃঙ্খলারক্ষা। আমি জানতাম না বলেই অনুষ্ঠান মঞ্চে গিয়েছিলাম। জানার পর তাই একাই মঞ্চ ছেড়ে নেমে এসেছিলাম অনুষ্ঠানের কোনও ক্ষতি না করেই। এটাই হলো প্রকৃত শিষ্টাচার, এবং দলীয় শৃঙখলা। কিন্তু এর জন্য কি শাস্তি এড়াতে পারবেন তৃণমূল বিধায়ক? সেটাই দেখার!


Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...