Thursday, June 25, 2026

রাজস্থানকে টার্গেট করতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজ্যের ভয়ঙ্কর চিত্র প্রকাশ্যে

Date:

Share post:

রাজস্থানে কোটার পর এবার গুজরাট। শিশুমৃত্যু নিয়ে কংগ্রেস সরকারকে সমালোচনা করছিল বিজেপি। কোটার হাসপাতালে ৩৫দিনে ১০৫শিশুর মৃত্যু হয়েছে। আর গুজরাটের দুই সরকারি হাসপাতালে ডিসেম্বরেই মৃত্যু হয়েছে ১৭৯শিশুর। সরকারি পরিসংখ্যান বলছে রাজকোটের এক সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১১১জন শিশুর। আর জামনগরের হাসপাতালে শুধু ডিসেম্বরে মৃত্যু হয়েছে ৬৮জনের। এই হাসপাতালে নভেম্বরে মৃত্যু হয়েছিল ৭১জনের। ফলে রাজস্থান নিয়ে আক্রমণ করতে গিয়ে এখন বিজেপির প্রধানমন্ত্রী রাজ্য নিয়ে লেজে গোবরে অবস্থা। গুজরাটের হাসপাতালে চিকিৎসকরা বলছেন শিশুমৃত্যুর কারণ ওজন কম এবং সেপসিস। গতবছর জামনগরের সরকারি হাসপাতালগুলোতে মৃত্যু হয়েছিল ৬৩৯শিশুর। এবছরেও যে প্রধানমন্ত্রীর রাজ্যের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি, ঘটনা প্রমাণ করে দিয়ে গেল। জামনগর হাসপাতালের সুপার বলছেন, হাসপাতালে প্রতি মাসে গড়ে ৬০-৭৯শিশুর মৃত্যু হয়। আর গুজরাটের ছোটা উদয়পুর জেলায় গত মাসে মৃত্যু হয়েছে ৬১৪ শিশুর। এলাকার মানুষের অভিযোগ, হাসপাতালগুলিতে শিশুরোগ বিশেষজ্ঞই নেই। গোটা জেলার সরকারি হাসপাতাল চিকিৎসক মাত্র ২৮জন। একজনও শিশু বিশেষজ্ঞ নেই। প্রধানমন্ত্রীর রাজ্যেই যদি এই অবস্থা হয়, তাহলে ভারতের চিত্র কী হতে পারে তা সহজেই অনুমেয়!


Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...