Tuesday, May 19, 2026

জালিয়াতদের নতুন মাধ্যম পেটিএম কেওয়াইসি ফর্ম !

Date:

Share post:

ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম-র পর এবার জালিয়াতদের নতুন মাধ্যম হয়ে উঠেছে Paytm।পেটিএম ব্যবহার করতে গেলে Paytm KYC পূরণ করতে হয়। পেটিএম অ্যাপেও কেওয়াইসি ফর্ম পূরণ করার জন্য নোটিফিকেশন দেখা যায়। তবে এই পেটিএম কেওয়াইসি নোটিফিকেশনকে হাতিয়ার করেই জালিয়াতি শুরু হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গ্রাহকের কাছে একটি কল আসে যাতে জানানো হয় পেটিএম কাস্টমার কেয়ারের তরফ থেকে ফোন করা হচ্ছে এবং আপনার কেওয়াইসি পেন্ডিং আছে। এখনই আপনাকে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, তা না হলে আপনি আপনার পেটিএম ওয়ালেট আর ব্যবহার করতে পারবেন না।
এই জালিয়াতি নিয়ে ট্যুইট করে গ্রাহকদের সতর্ক করেছেন কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিশ মুরলীধর। তিনি ট্যুইটে বলেছেন যে গত কয়েক দিনে এই নিয়ে বেশ কয়েকটি অভিযোগ এসেছে।তাই একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন।এরকম মেসেজ বা কল পুরোপুরি ফ্রড, এরা আপনার সব ডিটেল নিয়ে নেয় এবং অনায়াসে জালিয়াতি করে। সম্প্রতি এক প্রখ্যাত শিল্পী এইভাবে ৬৪ হাজার টাকা প্রতারিত হয়েছেন বলে জানা গিয়েছে। তাই পেটিএম ব্যবহারকারীরা এখনই সতর্ক হন ।

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...