Tuesday, May 19, 2026

JNU কাণ্ডে নীরব কেন, প্রশ্নের মুখে বিগ বি

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রবিবার হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী৷ JNU-এ হামলার ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ৷পিছিয়ে ছিলেন না বলিউড সেলেবরাও৷ শাবানা আজমি থেকে স্বরা ভাস্কর কিংবা তপসি পান্নু কিংবা অনিল কাপুর, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তীব্র নিন্দা করতে শুরু করেছেন সেলেবরা৷ অথচ বলিউড তারকাদের প্রতিবাদের তালিকায় নাম নেই অমিতাভ বচ্চনের৷

রবিবার হাত জোড় করে একটি ট্যুইট করেন বিগ বি৷ এরপর থেকেই তাঁর উপর চটতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ৷
এমনকি, অমিতাভ কেন এমন স্পর্শকাতর বিষয়ে নিশ্চুপ রয়েছেন, বিগ বি-র কি মেরুদণ্ড নেই বলে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বর্ষীয়ান অভিনেতা৷

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...