Friday, May 1, 2026

যাদবপুর-প্রেসিডেন্সিতে চলছে ছাত্র ধর্মঘট, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ বিশ্বভারতীর

Date:

Share post:

বুধবার সারা দেশে সাধারণ ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনগুলি ডাক দিয়েছিল ছাত্র ধর্মঘটের। এবার সেই ধর্মঘটে সামিল কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

যাদবপুরের ৩নং ও ৪নং গেটের সামনে গেট বন্ধ করে সকাল থেকেই পিকেটিং চালাচ্ছেন পড়ুয়ারা। মাঝেমধ্যে ৪ নম্বর গেটের রাস্তায়ও অবরোধ করছে তারা। উঠছে NO NRC-NO CAA স্লোগান। পাশাপাশি জামিয়া মিলিয়া, আলীগড়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছে তারা। অন্যদিকে, প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়েও পিকেটিং করছেন পড়ুয়ারা।

ধর্মঘটে শান্তিনিকেতনে বিশ্বভারতীর সামনে পিকেটিং করছেন পড়ুয়ারা। সেখানে রাস্তায় বসে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ যানাচ্ছেন তাঁরা।

এছাড়াও শহর ও রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়েই যে সমস্ত অধ্যাপক-আধিকারিকরা আসছেন, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাঁদের অনুরোধ করা হচ্ছে আজ কাজে যোগ না দিয়ে ধর্মঘটে সামিল হওয়ার।

Related articles

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...