Tuesday, April 28, 2026

মনের অন্দরের খোঁজ নিতে মেয়রের হাত ধরে সূচনা মন মেলার

Date:

Share post:

সিটি অফ জয় শহর কলকাতা এতদিন বইমেলা, নাট্যমেলা, গান মেলা, খাদ্য মেলার মতো নানান মেলা দেখেছে। এবার সম্পূর্ণ ভিন্নরকমের দৃষ্টিভঙ্গিতে মনের অন্দরের খোঁজ নিতে মানসিক স্বাস্থ্য মেলা শুরু হল এই শহরে। মনের অন্দরের খোঁজ নিতে এবার মন নিয়ে মেলা! দেশের মধ্যে এই প্রথম। কলকাতা শহরে এই মেলায় চারদিন ধরে চলবে মনের ভেতর খুঁজে বেড়ানোর নানান প্রয়াস। যার পোশাকি নাম মানসিক স্বাস্থ্য মেলা বা মেন্টাল হেলথ ফেয়ার।

এই মেলার উদ্দেশ্য মহৎ। মন ভালো রাখার কিংবা মন খারাপ খোঁজার অথবা মানসিক যন্ত্রণাখুঁজে বের করা এবং সেখান থেকে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরানো যায়, এসব নিয়েই চারদিন ধরে চলবে মন মেলা। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি উদ্যোগে এবং আইপিজিএমইআর-এর অর্থাৎ এসএসকেএমের সহযোগিতায় দেশের প্রথম মানসিক স্বাস্থ্য মেলা এবার কলকাতায়।

মনের অন্দরের হদিশ পেতে মানসিক স্বাস্থ্য পরীক্ষা, আপনার কতটা আইকিউ রয়েছে, মন খারাপের পিছনে রহস্য কী, সবই বিচার বিশ্লেষণ করবেন চিকিৎসকেরা। এছাড়াও মানসিক স্বাস্থ্যের উপর থাকছে চলচ্চিত্র, নাটক, গানের অনুষ্ঠান, আলোচনা সভা।

কী থাকছে মেলায়?

ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি অধিকর্তা প্রদীপ সাহা বলেন, “মন ভালো রাখতে, মনের যন্ত্রণার খোঁজ নিতে, মন খারাপ কেন হয় তার কারণ খুঁজতেই এই মেলার ভাবনা। এখানে বিভিন্ন স্টলে চিকিৎসকেরা আইকিউ টেস্টের পাশাপাশি মানসিকভাবে সচল রাখার, মন ভালো রাখার উপায় বাতলে দেবেন আপনার বা আপনাদের।

আজ ১০ জানুয়ারি এই মেলার সূচনা হলো রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাত দিয়ে।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...