Friday, May 22, 2026

নলবনে শুরু মৎস্য উৎসব, এবার থাকছে একাধিক নতুন চমক!

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে শুক্রবার থেকে নলবনে শুরু হল মাছের উৎসব পঞ্চম বছরের ফিশ ফেস্টিভ্যালের। চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক উৎসব, সেমিনারের আয়োজন করা হচ্ছে মেলাতে। মাছ চাষের উল্লেখযোগ্য সাফল্যের জন্য মৎস্যজীবীদের পুরস্কৃত করা হবে এই উৎসব থেকে। আবার এই মেলা থেকেই রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের নতুন অ্যাপের উদ্বোধন করা হবে।

মাছ চাষীদের আরও উজ্জীবিত করতে এবারের মেলায় বিশেষ আকর্ষণ বোট রেস। কলকাতায় বসে কেরলের মতো বোট রেস প্রতিযোগিতা দেখার সুযোগ পাচ্ছেন শহরবাসীরাও। আগামী রবিবার ১২টা থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। সাধারণ মানুষ বিনামূল্যে এই প্রতিযোগিতা দেখতে নলবনে ঢুকতে পারবেন।

বোট রেসের মাধ্যমে মৎস্যজীবীদের উৎসাহিত করার পাশাপাশি মাছ প্রিয় বাঙালির কথা ভেবে চারা বা চুনো মাছের বিভিন্ন পদের ব্যবস্থা রাখা হচ্ছে। মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, বাঙালি নিত্যনতুন মাছের পদ খেতে ভালোবাসেন। কিন্তু, ছোটবেলার হারিয়ে যাওয়া মাছের পদ পেলে এখনও চেটেপুটে খায় বাঙালি। তাই সেই সব খাদ্যরসিক বাঙালির কথা মাথায় রেখেই এবারের মাছ উৎসবের বিশেষ আকর্ষণ এরকম একাধিক দেশীয় মাছের বিভিন্ন বাহারি পদের রান্না।

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...