'সবার জন্য রেশন' নীতিতে ইতি! 'স্বচ্ছল 'উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায় রেশন কার্ড ফেরত দেওয়ার আবেদন জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন, বিশেষ যাচাই অভিযানে অযোগ্য প্রমাণিত হলে কার্ড বাতিলও হতে পারে। শুক্রবার খাদ্য দফতরের উচ্চপর্যায়ের বৈঠকের পর খাদ্যমন্ত্রী জানান, সরকারি কর্মচারী, আয়করদাতা, আর্থিকভাবে সচ্ছল পরিবার বা একাধিক রেশন কার্ডধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রকৃত গরিব ও বঞ্চিত মানুষ যাতে খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই এই অভিযান বলে দাবি তাঁর। আরও পড়ুন: রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’
Sponsored

মন্ত্রী বলেন, "যাঁদের প্রয়োজন নেই, তাঁরা নিজেরাই কার্ড সারেন্ডার করুন। তাহলে প্রকৃত গরিব মানুষ সুবিধা পাবেন।” একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে “কোনও কম্প্রোমাইজ নয়” বলেও কড়া বার্তা দেন তিনি। তবে খাদ্য ব্যবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগ তুললেও 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপের কথা ঘোষণা করেননি খাদ্যমন্ত্রী। বরং রেশন দোকান, গুদাম, রাইস মিল ও ফ্লাওয়ার মিলে নজরদারি বাড়ানো এবং বিশেষ যাচাই প্রক্রিয়ার উপরেই জোর দিচ্ছে সরকার। খাদ্য দফতর সূত্রের খবর, আগামী দিনে রেশন কার্ডের তথ্যভান্ডার খতিয়ে দেখে অযোগ্য উপভোক্তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার হতে পারে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
