Wednesday, June 3, 2026

প্রধানমন্ত্রীর ২১ ঘন্টার বঙ্গ সফর

Date:

Share post:

প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম শহরে রাত কাটাবেন নরেন্দ্র মোদি। তাঁর প্রায় ২৪ ঘন্টা বঙ্গ সফর দেখে নেওয়া যাক এক ঝলকে…

শনিবার
———–
বিকেল ৩.৩০ : নামবেন কলকাতা বিমানবন্দরে

বিকেল ৩.৪০ : হেলিকপ্টারে রেসকোর্সে

বিকেল ৪.০০ : ডালহৌসি ওল্ড কারেন্সি ভবন। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের পেন্টিং মিউজিয়ামের উদ্বোধন।

সন্ধ্যা ৭.০০ : মিলেনিয়াম পার্কে নতুন ‘লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন।

সন্ধ্যা ৭.৩০ : জলপথে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ।

রাত ৮.০০ : ফিরবেন রাজভবন। সেখানে তাঁর সম্মানে নৈশভোজ রাজ্যপালের। নৈশভোজে কিছু বিশিষ্টজন থাকবেন। তাঁদের সঙ্গে পরিচিত হতে পারেন তিনি।

রাতে রাজভবনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠক হলে নৈশভোজের অতিথিদের সঙ্গে তাঁর সাক্ষাৎপর্ব ছোট হয়ে যেতে পারে।

রবিবার
———-
সকাল ৯.৩০ : রাজ্য বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক।

সকাল ১০.০০ : কিছু বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ।

সকাল ১১.০০ : পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নেতাজি ইন্ডোরে সভা। অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও।

দুপুর ১২.০০ : রেস কোর্সের দিকে রওনা দেবেন। হেলিকপ্টারে যাবেন বিমানবন্দরে।

দুপুর ১২.৪৫ : দিল্লির পথে উড়ে যাবেন।

শুক্রবার রাত অবধি এইরকমই কর্মসূচি প্রধানমন্ত্রীর। শেষ মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী সময় ও অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...