Tuesday, March 17, 2026

মেঘ না থাকলে মিলেনিয়াম পার্ক থেকে ফৌজি-লঞ্চে বেলুড় মঠ যেতে পারেন মোদি

Date:

Share post:

মোদির সফরের কয়েক দিন আগেই কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা SPG অফিসারেরা। বিক্ষোভের আবহে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ‘রুট’ ঠিক করতে কলকাতা পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন SPG কর্তারা।

এদিকে, মিলেনিয়াম পার্কে হাওড়া সেতুর ‘লাইট অ্যান্ড সাউন্ড’-এর সূচনা করে শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলুড় মঠ যাওয়ার কথা৷ বিক্ষোভের শঙ্কায় এই যাত্রাপথ নিয়েই উদ্বিগ্ন SPG কর্তারা৷
প্রধানমন্ত্রী বেলুড় মঠে কী ভাবে যাবেন, তা নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে SPG-র। এই পরিকল্পনার অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার উপর৷ আপাতত দু’টি বিকল্প নিয়ে ভাবা হচ্ছে৷ হয় মোদি মিলেনিয়াম পার্ক থেকে সড়ক পথেই বেলুড় যাবেন। নতুবা বিকল্প হিসাবে ব্যবহার করা হতে পারে জলপথ।

সড়কপথের সমস্যা, ঘিঞ্জি- সংকীর্ণ পথ পার হয়ে বালি ব্রিজ ধরে যেতে হবে। এই পথ এড়াতে চাইছে SPG-টিম৷

বিকল্প ভাবা হয়েছে জলপথ৷ মোদিকে মিলেনিয়াম পার্ক থেকে সামরিক লঞ্চে বেলুড় নিয়ে যাওয়া হতে পারে৷ তবে বৃষ্টির সম্ভাবনা থাকলে বাতিল হবে জলপথ-যাত্রা৷

এক্ষেত্রেও অন্য সমস্যাও দেখা দিয়েছে৷ মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষ হতে অনেকটাই রাত হয়ে যাবে। নিরাপত্তার কথা ভেবে রাতে প্রধানমন্ত্রীকে জলপথে নিয়ে যাওয়া কতদূর সঠিক হবে, তা নিয়েই এখন ভাবনা চলছে। বেলুড় থেকে রাতে রাজভবনে ফিরবেন প্রধানমন্ত্রী ৷

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...