Site Logo

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

EBBS Desk·
পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে রবিবার বিকালে উত্তপ্ত হয় পার্ক সার্কাস (Park Circus) সেভেন পয়েন্ট চত্বর। গুরুত্বপূর্ণ এই চত্বরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে পাথরবৃষ্টি (stone pelting) হয়। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী। পাথরের আঘাতে অন্তত তিন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে দাবি কলকাতা পুলিশের (Kolkata Police)।

Sponsored

Sranchi In Article

রাজ্য সরকারের নমাজ সংক্রান্ত নতুন একাধিক নিয়ম নিয়ে রবিবার বিকালে পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে বিক্ষোভে সামিল হন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মহিলারাও ব্যাপক সংখ্যায় বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের আন্দাজ করেই বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন (police deployment) করা হয় সেখানে।

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

তবে সময় বাড়তে বিক্ষোভ বাড়ে এবং হিংসাত্মক চেহারা নেয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে (stone pelting) থাকে বিক্ষোভকারীরা। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে হামলাকারীদের গ্রেফতার শুরু করে পুলিশ।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →