Monday, April 27, 2026

#Me too : অরিন্দম শীলকে কাঠগড়ায় তুললেন রূপাঞ্জনা

Date:

Share post:

#Me too -তে নাম জড়ালো টলিউডের। বিখ্যাত পরিচালকের বিরুদ্ধে অশালীন প্রস্তাব এবং ইঙ্গিত দেওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ‘আনন্দলোক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘ভূমিকন্যা’-র স্ক্রিপ্ট শোনানোর নাম করে তাঁকে অফিসে ডেকে পাঠান পরিচালক- অভিনেতা অরিন্দম শীল। রূপাঞ্জনা যখন তাঁর অফিসে যান, তখন সেখানে কেউই ছিলেন না। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে একা পেয়ে তার সঙ্গে অশালীন ব্যবহার করেন অরিন্দম। শুধু তাই নয়, তাঁকে ‘indecent proposal’ দেন পরিচালক। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান রূপাঞ্জনা। সেই মুহূর্তেই তিনি সেখান থেকে চলে আসেন। এবং সেই সময় সেখানে পৌঁছে যান অরিন্দম শীলের স্ত্রীও। অভিযোগ, এই কারণেই ফটোশুট হওয়ার পরেও, তাঁকে ‘ভূমিকন্যা’-র পোস্টার থেকে বাদ দিয়ে দেন পরিচালক। তবে সেই সময় চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে এ বিষয়ে মুখ খুলতে পারেননি রূপাঞ্জনা।

‘আনন্দলোক’-এ এই খবর প্রকাশিত হওয়ার পরেই টলিউড জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে অরিন্দম শীল শিবির। তারা জানিয়েছে, নিজেকে প্রাসঙ্গিক করে রাখতেই রূপাঞ্জনা এই রাস্তায় হাঁটছেন। যদিও ওই প্রতিবেদনে রূপাঞ্জনা দাবি করেছেন, তাঁর এক বান্ধবীর সঙ্গেও অরিন্দম শীল একই ব্যবহার করেছিলেন। কিন্তু তিনিও কাজ হারানোর ভয়ে এ বিষয়ে মুখ খুলতে পারেননি। এখন প্রশ্ন উঠছে রূপাঞ্জনা বা তাঁর সেই বান্ধবী তাঁরা ছোট এবং বড় পর্দার যথেষ্ট পরিচিত মুখ। তা সত্ত্বেও কেন ঘটার পরেই তাঁরা মিডিয়াকে জানালেন না? হঠাৎ করে এতদিন পরে কেন এই বিষয়ে রুপাঞ্জনা সরব হয়েছেন? অরিন্দম শীলের বন্ধুরা অবশ্য জানাচ্ছেন, এসব বিরোধীদের (পড়ুন বিরোধী শিবিরের) চক্রান্ত। তবে এই ঘটনা টলিউডেও #Me too বিতর্ক উস্কে দিল বলেই মনে করছেন নেটিজেনরা।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...