Sunday, May 17, 2026

রাজভবন নয়, মোদি রাত কাটাবেন বেলুড় মঠে! প্রধানমন্ত্রীর সফরসূচিতে হঠাৎ বদল

Date:

Share post:

দু’দিনের রাজ্য সফরে রাতে রাজভবন নয়, রাজভবনের পরিবর্তে বেলুড় মঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

অন্যদিকে, শেষ মুহূর্তে তাঁর সফরসূচিতে বেশ কিছু বদল করা হয়েছে। বিকেল ৪টের পরিবর্তে ৩:২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে তাঁর বিশেষ বিমান। তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে হাজির থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এদিকে নির্দিষ্ট সময়ের ৪০ মিনিট আগে প্রধানমন্ত্রীর শহরে পা রাখায় এদিনের তাঁর সব কর্মসূচিরই সময় এগিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন-রাজ্য সফরের আগে বিবেকানন্দকে নিয়ে বাংলায় ট্যুইট মোদির

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...