Saturday, April 4, 2026

কলকাতা বন্দরের নাম বদলে দিলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

সকলকে চমকে দিয়ে কলকাতা পোর্টের নাম বদলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। পোর্ট ট্রাস্টের ১৫০ পূর্তি উপলক্ষ্যে মোদির এই চমকদার ঘোষণা। রাজনীতি বিরোধী দল করছে অভিযোগ তুলেছেন বেলুড়ে। কিন্তু তিনি নিজেই সেই অভিযোগে অভিযুক্ত হয়ে গেলেন, বক্তব্য বিরোধীদের। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আম্বেদকরকে কার্যত একাসনে বসিয়ে বলেন, দেশের জলনীতি, বন্দর তৈরিতে এই দুজনের অবদান বিরাট। কিন্তু সরকার থেকে এই দুজন সরে যাওয়ার পর তাঁদের নীতি সেভাবে প্রয়োগ করা হয়নি, যতটা করার কথা ছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল বলে খবর বন্দরের তরফে। যদিও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ছিলেন না।

নরেন্দ্র মোদি এদিন শুরু করেন বাংলায় বলে। ইংরেজি নববর্ষ এবং মকর সংক্রান্তির শুভকামনা জানান। এই পোর্টকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা থেকে ভারত ছাড়ো আন্দোলন দেখেছে, এই পোর্ট। অনেক মনীষীর জয়যাত্রাও এখান থেকে শুরু। এই বন্দরের উন্নতি হলে বাংলার কৃষকরা দারুণ উপকৃত হবে। এই কারণে কেন্দ্র পৃথক জল ও পৃথক মৎস্য মন্ত্রক তৈরি করেছে। বন্দরের আধুনিকীকরণ হলে রাজ্যের পর্যটনেরও উন্নতি হবে।

কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ পূর্তি উপলক্ষ্যে চেয়ারম্যান জানালেন, এই বছর লাভ করেছে বন্দর। এটা একটা বড় পাওনা। পেনশন ফান্ডে ৫০০কোটি দেওয়ার কথাও ঘোষণা করা হয়। উদ্বোধন হয় পোর্ট ট্রাস্টের থিম সঙ। প্রধানমন্ত্রী সংবর্ধিত করেন সংস্থার দুই শতায়ু প্রাক্তন কর্মীকে। এছাড়া বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন হয়। বন্দরের আধুনিকীকরণ প্রকল্পেরও শিলান্যাস হয়। ১৫০পূর্তির ডাক টিকিটও প্রকাশিত হয়।

আরও পড়ুন-ইন্ডোরে ঢোকার মুখে ‘গো ব্যাক মোদি’

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...