Saturday, June 20, 2026

যাদবপুরের পড়ুয়াদের অসভ্য বললেন বাবুল

Date:

Share post:

আবার বেলাইন বাবুল সুপ্রিয়। যাদবপুরের পড়ুয়াদের অসভ্য বললেন। অসভ্য পড়ুয়া বিক্ষোভ করেছিল সেদিন। আর তার নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে আক্রমণ করার পর বাবুল টার্গেট করেন ছাত্র আন্দোলনকে। আর এ প্রসঙ্গে যাদবপুরের কথা যে প্রথমেই আসবে, সেটাই স্বভাবিক। তাঁকে ঘেরাও করে রাখা এবং নিগ্রহের বিষয়টি ফের উত্থাপন করে বলেন, যাদবপুরের পড়ুয়ারা কোনও সভ্যতা জানে না। বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করছে। ক্যাম্পাসকে রাজনীতির আখড়া করছে। গেটের বাইরে নক্কারজনকভাবে মঞ্চ করেছে। এতসব ঘটনা হওয়ার পরেও মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা নেননি। রাজ্যপালকে যেদিন ফিরে যেতে হল, সেদিনও কোনও কথা বলা হয়নি।

পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, যাদবপুরে ভাঙচুর চালায় বাবুল। ইউনিয়ান রুম ভেঙেছে। রাজ্যপালকে নিয়ে গিয়েও ভাঙচুর করেছে। যাদবপুর দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম। তাই তাকে নিয়ে যত কম প্রশ্ন করা যায়, ততই ভালো। আর পড়ুয়ারা বলেছেন, আশা করি মন্ত্রী আমাদের সভ্যতা শেখাবেন না। তিনি যে ভাষায় কথা বলছেন সেটাই বুঝিয়ে দিচ্ছে শিক্ষা, সংস্কৃতির অভাব কাদের!

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...