Monday, May 4, 2026

জেএনইউ কাণ্ড: এই সপ্তাহ থেকেই জিজ্ঞাসাবাদ শুরু পুলিশের

Date:

Share post:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গত ৫ জানুয়ারি হিংসার ঘটনা নিয়ে এই সপ্তাহ থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে দিল্লি পুলিশ। বিভিন্ন মহলে সমালোচিত হওয়ার পর অবশেষে ঘটনার আটদিন পর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হচ্ছে। জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করার জন্য জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকেও নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে যে ৯ জনের নাম অভিযুক্ত হিসাবে দিল্লি পুলিশ জানিয়েছিল, তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে। এদের মধ্যে সাতজন বাম সংগঠনগুলির ও দুজন এবিভিপি সদস্য।

এছাড়া ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ে যেসব মুখোশধারীদের দেখা গিয়েছিল তাদেরও চিহ্নিত করছে দিল্লি পুলিশ। এর মধ্যে মুখোশ পরে লাঠি হাতে যে ছাত্রীকে দেখা গিয়েছিল তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তাঁর পরিচয় প্রকাশ্যে না আনলেও তাঁর কাছেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ।

Related articles

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...

মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা

ভোটের ফলপ্রকাশ হতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,...

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...