Monday, May 18, 2026

আজ দুপুরে বিরোধী বৈঠক

Date:

Share post:

আজ দুপুর দুটোয় দিল্লিতে সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধীদের বৈঠক। এই বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ধর্মঘটকে কেন্দ্র করে বাম ও কংগ্রেসের অশান্তির অভিযোগে তিনি যাচ্ছে না বৈঠকে। মায়াবতী জানিয়েছেন, রাজস্থানের সরকারকে নিঃশর্তে সমর্থন দিয়েছিল বিএসপি। কিন্তু নৈতিকতা বজায় না রেখে সেই বিধায়কদের দল ভাঙিয়ে কংগ্রেসে নিয়ে নেওয়া হয়েছে। তার প্রতিবাদেই তিনি বৈঠকে থাকছেন না। আর আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটে প্রচারে নেমেছেন। ভোটের লড়াই ত্রিমুখী, আপ, কংগ্রেস ও বিজেপি। ফলে ভোটের আগে তিনি বৈঠকে হাজির হলে ভুল বার্তা যাবে। অন্যদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের বৈঠকে থাকার সম্ভাবনা খুবই কম। তবে তাঁর প্রতিনিধিরা থাকবেন। সব মিলিয়ে প্রায় ১২টি দল বৈঠকে থাকবে। দক্ষিণের ডিএমকে থেকে বাম দলগুলি, আরজেডি সহ বিরোধীরা। মূলত সিএএ-এনআরসি ও এনপিআর নিয়ে যৌথ আন্দোলনের কর্মসূচি তৈরি হবে। বিকেল চারটে নাগাদ সাংবাদিক সম্মেলন করা হবে।

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...