Thursday, June 4, 2026

তবে কি এবার কলকাতা বন্দরের পর ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের পালা?

Date:

Share post:

রবিবার সকালে কলকাতা পোর্ট ট্রাস্টের একটা অনুষ্ঠানে গিয়ে কলকাতা বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে কি এবার পালা ভিক্টোরিয়া মেমোরিয়ালের? ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের দাবি জানালেন সুব্রহ্মণ্যম স্বামী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদল করে রানি ঝাঁসি স্মারক মহল করার দাবি করেছেন তিনি।

রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ট্যুইট করে এমনটাই জানিয়েছেন সুব্রহ্মণ্যম। তিনি লিখেছেন, “আমি নমোর মতামতকে স্বাগত জানাই। কলকাতার ইতিহাসকে ফিরে দেখা উচিত। তাঁর উচিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রানি ঝাঁসি স্মারক মহল করা। ১৮৫৭ সালে ঝাঁসির রানিকে বিশ্বাসঘাতকতার পর রানী ভিক্টোরিয়া ভারত দখল করেন, এবং ৯০ বছর ধরে ভারতে লুটতরাজ চালান।”

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...