Monday, May 11, 2026

দীপিকার উপদেষ্টা হতে আগ্রহী রামদেব, কিন্তু কেন ?

Date:

Share post:

এবার আসরে যোগগুরু রামদেব। তাঁর পরামর্শ, সামাজিক-রাজনৈতিক বিষয়ে কথা বলার আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিশেষ কারোর উপদেশ নেওয়া প্রয়োজন।তিনি দীপিকার উপদেষ্টা হিসেবে কাজ করতেও রাজি বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার পর আক্রান্ত পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ছাপাক-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই বিষয়ে প্রশ্ন করা হলে সোমবার রামদেব বলেন, ‘দীপিকা অত্যান্ত ভালো অভিনেত্রী। কিন্তু তাঁর দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে আরও একটু পড়াশোনা করা দরকার। তারপরেই তিনি কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় স্বামী রামদেবের মতো তাঁর কোনও পরামর্শদাতার প্রয়োজন আছে।’
এর পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘যারা সিএএ-র পুরো নামটাই বলতে পারবে না, তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে এই আইনে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। তার পরেও অনেকে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে।’
এনআরসি নিয়ে আন্দোলনেরও তীব্র বিরোধিতা করেন রামদেব। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা এমন স্লোগানও দিয়েছে, জিন্না ওয়ালি আজাদি। এই স্লোগান কোথা থেকে এল? এই ধরনের প্রতিবাদ দেশের ভাবমূর্তির ক্ষতি করছে।’

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...