Wednesday, June 24, 2026

ঐক্য না থাকলে প্রতিবাদে কাজ হয় না: অমর্ত্য সেন

Date:

Share post:

নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত। আর এই প্রতিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধভাবে করাই উচিত। এমনই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নাগরিকত্ব ইস্যুতে বিরোধীদের একজোট হওয়া উচিত বলে মনে করেন তিনি। তাঁর মতে, ঐক্য না থাকলে প্রতিবাদে কাজ হয় না। তবে ঐক্য না থাকলেও প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, নাগরিকত্ব ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা ঠিক করতে বিরোধী দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা, মায়াবতী, কেজরিওয়ালের মত বিরোধী ব্যক্তিত্বরা। এই সূত্রে অমর্ত্য সেনের বক্তব্যকে সমর্থন করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, একাধিক বিরোধী দলই জাতীয় ইস্যুতেও আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দেয়। ফলে শতাংশের হিসাবে অনেক কম ভোট পেয়েও জিতে যায় বিজেপি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...