Tuesday, March 31, 2026

এপ্রিলেই হতে পারে বিধাননগর- আসানসোলের পুরভোটও, জল্পনা

Date:

Share post:

বিধাননগর এবং আসানসোল কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে এ বছরের অক্টোবর মাসে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এই দুই কর্পোরেশনের ভোট এগিয়ে আসতে পারে৷ এপ্রিলে কলকাতা পুরসভার সঙ্গেই হতে পারে বিধাননগর ও আসানসোলের পুরভোটও। আগামী 17 জানুয়ারি ভোট হওয়ার কথা, এমন প্রায় সব ক’টি পুরসভার আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা, বিজ্ঞপ্তি’র আকারে প্রকাশ করা হবে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, যে সব পুরসভা ও কর্পোরেশনের সংরক্ষণ সংক্রান্ত খসড়া তালিকা 17 জানুয়ারি প্রকাশ করা হচ্ছে, তার মধ্যে বিধাননগর এবং আসানসোল কর্পোরেশনও আছে৷ এ কারনেই ধারনা করা হচ্ছে ওই দুই কর্পোরেশনের ভোটও অক্টোবর থেকে এপ্রিল মাসে এগিয়ে আসতে পারে৷ কমিশনের এক পদস্থ অফিসার জানিয়েছেন, “বিধাননগর এবং আসানসোল কর্পোরেশন ওয়ার্ড সংরক্ষণ নিয়ে যখন খসড়া তালিকা তৈরি হচ্ছে, তখন ওখানেও ভোট হওয়ার ইঙ্গিত বা সম্ভাবনা তো থাকছেই। কমিশনও ওখানে ভোট করতে তৈরি হচ্ছে৷”

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...