Monday, April 27, 2026

ট্রাম্প আসছেন মোদির আমন্ত্রণে

Date:

Share post:

ফেব্রুয়ারির শেষে দিল্লি আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আর সে নিয়ে পিএমওতে সাজ সাজ রব। ২০২০-র শুভেচ্ছা জানাতে নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ট্রাম্পকে। আমন্ত্রণ জানান ভারতে আসার। গত বছর ২৬জানুয়ারিতেই ট্রাম্পকে আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাতে সাধারণতন্ত্র দিবস অন্যরকম হতে পারতো। কিন্তু রাজ্য ইউনিয়ানের ভাষণ থাকায় ট্রাম্প আসতে পারেননি। এবারের সাধারণতন্ত্র দিবসেও ট্রাম্পকে আমন্ত্রণ জানান। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারির শেষে আসবেন। ভারতের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা এবং সফরসূচি ঠিক করতে আগামী সপ্তাহেই মার্কিন প্রতিনিধি দল আসবে নয়াদিল্লি। উল্লেখ্য এ বছরের নভেম্বরেই আমেরিকায় নির্বাচন।

Related articles

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...

তৃণমূল সাংসদ মিতালীর উপর প্রাণঘাতী হামলা! কাঠগড়ায় বিজেপি

আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের (Mitali Bag) উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। সোমবার সকালে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...