Saturday, June 27, 2026

গঙ্গাসাগরের মাহাত্ম্য, মকরসংক্রান্তির পুণ্যলগ্নে সাগরসঙ্গমে ফুটফুটে ৩৫ সন্তানের জন্ম

Date:

Share post:

এটাই গঙ্গাসাগরের মাহাত্ম্য। গর্ভাবস্থায় সাগরে স্নান করতে এসেছিলেন তাঁরা। আর পবিত্র সাগরসঙ্গমে এসে মা হলেন ৩৫ জন মহিলা। মকরসংক্রান্তির পূন্যলগ্নে ফুটফুটে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এই মায়েরা।

তাঁদের মধ্যে গর্ভাবস্থায় সাগরে স্নান করতে এসেছিলেন মুর্শিদাবাদের পিউ দাস। গঙ্গাসাগরে ডুব দিয়ে পুণ্যলাভের আগেই সন্তানলাভ করলেন পিউ। শুধু পিউ নয়, তাঁর মতো আরও ৩৪ জন সাগরসঙ্গমে এসে মা হলেন।

প্রসব যন্ত্রণা ওঠায় তাঁদের অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রশাসনের তরফে। সেখানেই ৩৫টি শিশুর জন্ম হয়েছে। সবাই সুস্থ আছে বলে জেলাশাসক দপ্তর সূত্রে খবর। লাখো লাখো পুণ্যার্থীর মাঝে গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবে বিন্দুমাত্র খামতি রাখেনি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...