Wednesday, May 13, 2026

মেডিক্যাল কলেজ থেকে ঝাঁপ, মর্মান্তিক পরিণতি তরুণের

Date:

Share post:

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সামনেই ঝাঁপ। কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল বছর কুড়ির রিয়াজউদ্দিন মণ্ডলের। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার, সকাল পৌনে এগারোটা নাগাদ ওই ওয়ার্ডে রাউন্ডে যান ডাক্তাররা। অভিযোগ, সেই সময় অচমকা সবার সামনে ঝাঁপ দেন ওই রোগী। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে বাধা দিতে যান হাসপাতাল কর্মীরা। কিন্তু তাঁদের হাত ছাড়িয়েই ছতলার কাচের জানলা দিয়ে লাফিয়ে পড়েন রিয়াজউদ্দিন মণ্ডল। শিরদাঁড়া এবং মাথায় চোট গুরুতর আঘাত লাগা অবস্থায় তাঁকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় ওই তরুণের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার, হাসপাতালে নব নির্মিত সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ের নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয় রিয়াজউদ্দিনকে। গত দেড়মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রোগীর আত্মীয়রা। মেডিক্যাল কলেজের সুপার জানান, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...