Sunday, May 10, 2026

বাজি বিস্ফোরণে কাঠগড়ায় ওসি! সিদ্ধান্তে প্রশ্ন পুলিশ মহলেই

Date:

Share post:

নৈহাটির দেবকে বেআইনি বাজি কারখানা থেকে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় কাঠগড়ায় ওসি (নৈহাটি) অনুপম চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, নৈহাটির ওসি সহ বম্ব ডিস্পোজাল স্কোয়াডের ২ জনকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত হবে বলে পুলিশ সূত্রে খবর। এই তদন্তের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
৯ জানুয়ারি নৈহাটির রামঘাটের ছাইঘাট এলাকায় বেআইনি কারখানা থেকে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করার কাজ চলছিল। বিস্ফোরণের জেরে একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির অ্যাজবেস্টসের ছাদ। এমনকী নৈহাটির গঙ্গার অপর প্রান্ত চুঁচুড়াতেও অনেক বাড়ির কাচ ভেঙে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। এই বিস্ফোরণে গাফিলতির দায় কার্যত স্বীকার করে নিয়ে ওসি সহ তিনজনকে সাসপেন্ড করল পুলিশ।

কিন্তু অনুপম চক্রবর্তীর সাসপেন্ড হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটে। পুলিশ মহলের বক্তব্য, আনুমানিক ৪০ বছরের বেশি সময় ধরে চলা বেআইনি ব্যবসা দায়িত্ব নিয়ে বন্ধ করে দিলেন অনুপম চক্রবর্তী। অথচ বিডিএস টিমের ভুলের শিকার তাঁকেই হতে হল! দিনরাত জেগে তিনি বিস্ফোরণস্থল থেকে ডিসপোজাল এরিয়া দৌড়ে বেড়িয়েছেন বলেও দাবি তাঁর সহকর্মীদের।

এই সিদ্ধান্তে খুশি নন নৈহাটির চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ও। তাঁর মতে, এটা হওয়া উচিত হয়নি। পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ও অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় ঠাকুর অবশ্য বিষয়টি জানেন না বলে মন্তব্য করেছেন।

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...