Tuesday, March 3, 2026

NPR-শুরুর বিজ্ঞপ্তিতে নেই কেরল- বাংলার নাম, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফের NPR সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। বুধবার জারি করা এই বিজ্ঞপ্তিতে প্রত্যেক রাজ্যে NPR-এর কাজ শুরুর কথা উল্লেখ থাকলেও আশ্চর্যজনকভাবে কেরল ও বাংলায় কাজ স্থগিত রাখতে বলা হয়েছে।

এদিকে 17 জানুয়ারি কেন্দ্রের ডাকা NPR সংক্রান্ত বৈঠকে অন্যান্য রাজ্যগুলির প্রতিনিধিরা গেলেও তিনি যাবেন না বলে বুধবার ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু তিনিই যাবেন না, তা নয়, এ রাজ্যের কোনও প্রতিনিধিও পাঠাবেন না বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ওদিকে, কেন্দ্রের বুধবারের বিজ্ঞপ্তিতে কেরল ও বাংলার কথা উল্লেখ না থাকায় জল্পনা তুঙ্গে। কংগ্রেস ও বামেরা সুর চড়িয়েছে। দুই দল’ই এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে৷ রাজভবনে মোদি- মমতা বৈঠকের পরেই এদিন NPR- বিজ্ঞপ্তিতে রাজ্যের নাম না থাকার ঘটনাকে ‘সেটিং’ বলছে বামেরা।

অন্যদিকে, বুধবার হঠাৎ-ই প্রশাসনিক মহলে গুঞ্জন ওঠে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল, সেনসাস ডিরেক্টর IAS ডক্টর বিশ্বনাথ, স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব প্রিয়াতু মন্ডল IAS, যিনি রাজ্যের আধার কার্ড-এর নোডাল অফিসার, সবাই নাকি বৃহস্পতিবার, সকাল থেকে বিকেলের ফ্লাইটে একের পর এক দিল্লি যাচ্ছেন৷ যদিও এই সংবাদ পুরোটাই জল্পনা স্তরে, কোনও সত্যতার খোঁজ মেলেনি৷ তবে এই গুঞ্জনের প্রতিক্রিয়ায় প্রশ্নও উঠে গিয়েছে৷ বিরোধী শিবির বলছে, 17 তারিখ কেন্দ্রের NPR-সংক্রান্ত বৈঠকের দিনেই ওই 4 শীর্ষ আমলার দিল্লি যাওয়ার খবর কী নেহাতই গুজব ? না’কি কাকতালীয় ?

spot_img

Related articles

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...