Sunday, May 10, 2026

সুজাপুরে গাড়ি ভেঙেছিল পুলিশই: পুলিশ সুপার

Date:

Share post:

বাম-কংগ্রেসের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে তুমুল অশান্তি ছড়ায় মালদহের সুজাপুরে। পুলিশের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ভাইরাল ভিডিও ছড়ায় সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে। সেই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই হয়েছে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজরিয়া। সেই ভিডিও ফুটেজ অনুযায়ী, গাড়ি ভাঙচুর করেছিলেন কয়েকজন পুলিশ কর্মী। সেই দায় স্বীকার করে নিয়েছে মালদহ পুলিশ।

সেদিনকার ঘটনার ২৪ ঘণ্টা পরেই তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়ে মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বিচারবিভাগীয় তদন্ত হবে। ঘটনায় তিন কনস্টেবল ও দু’জন সিভিক ভলান্টিয়ারের যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত তিন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। বরখাস্ত হয়েছেন দুই সিভিক ভলান্টিয়ার। তবে, সিআইডি এখনও তদন্ত চালাচ্ছে বলে সূত্রের খবর।

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...