Wednesday, June 3, 2026

বিশ্বভারতী কাণ্ডে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

বিশ্বভারতী কাণ্ডে সকাল থেকেই তীব্র প্রতিক্রিয়া ও ছাত্র আন্দোলন। এবার বিশ্বভারতীর ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত্য বাগদি ও সাবির আলিকে আটক করল শান্তিনিকেতন থানার পুলিশ। তাদের ইতিমধ্যেই জেরা শুরু করেছে পুলিশ।

সম্প্রতি, NRC ও CAA-র প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, মিছিল করছিলেন বিশ্বভারতীর পড়ুয়ারা। ঘটনার পর আজ, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত অচিন্ত্য বাগদির দাবি প্রথমে বাম সমর্থক পড়ুয়ারাই গোলমাল শুরু করে। এমনকী তাঁকে মারধর করা হয়েছে বলেও দাবি করে সে। অন্যদিকে, সকাল থেকেই বিশ্বভারতীর সামনে গতকালের ঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। গতকাল রাতে বিশ্বভারতীতে দুষ্কৃতী হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছায়া এবার শান্তিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায়, ছাত্রী ফাল্গুনী পান-সহ আরও অনেককে এবিভিপি আশ্রিত দুষ্কৃতীরা নির্মম ভাবে মারধর করেছে।

জানা গিয়েছে, বিশ্ব উপাচার্য যখন ক্যাম্পাসে ঢুকছিলেন, ঠিক সেই সময় দুষ্কৃতীদের বাইক ভিসির গাড়ির সঙ্গেই নাকি ক্যাম্পাসে প্রবেশ করে।

আক্রান্ত পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তারা আক্রমণ করে। অনেক রাত পর্যন্ত হাসপাতালের বাইরে দুষ্কৃতীরা ঘিরে দাড়িয়ে থাকে। আক্রান্তদের পাশে যে সমস্ত শিক্ষকরা ছিলেন, তাঁদেরও লাঞ্ছনা করা হয়। অধ্যাপকদের লক্ষ করে তারা অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়।

আরও পড়ুন-JNU-এর ছায়া এবার বিশ্ব ভারতীতে, ক্যাম্পাসে আক্রান্ত পড়ুয়ারা

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...