Tuesday, May 12, 2026

দিলীপের সুর ধরে সৌমিত্র খাঁ : বুদ্ধিজীবীরা নির্লজ্জ, ধান্দাবাজ

Date:

Share post:

দিলীপের পর এবার সৌমিত্র খাঁ। রাজ্যের বিদ্বজ্জনদের নির্লজ্জ এবং ধান্দাবাজ বললেন। বললেন, যেখানেই টাকার গন্ধ পেলেই সেখানে ছুটে যান। নিজের ফেসবুকে এই মন্তব্য করে ফের বিতর্কে বলেন বিজেপির এই সাংসদ।

সৌমিত্র মূলত বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ভাইরাল হওয়া ভিডিওটিকে আক্রমণ করেছেন। ‘কাগজ আমরা দেখাবো না’ শীর্ষক এই ভিডিওতে অভিনেত্রী স্বস্তিকাকে বলেছেন, ম্যাডাম আপনি যখন মালয়েশিয়া, থাইল্যান্ড, কিংবা লন্ডন ঘুরতে যান তখন নিশ্চয়ই পাসপোর্ট নিয়ে যান না! রূপম ইসলামকে বলেছেন, আপনাদের মসজিদে আমাদের বিবেকানন্দ কিংবা রামকৃষ্ণের ছবি লাগিয়ে ১২ জানুয়ারি জন্মদিন পালন করুন তো দেখি! সব্যসাচী চক্রবর্তীকে উদ্দেশ্য করে লিখেছেন, অনেক ভালো ভালো সিনেমা দেখে আপনার প্রতি আমার শ্রদ্ধা জন্মেছিল। আপনার জন্মের সময় নিশ্চয়ই বার্থ সার্টিফিকেট ছিল না কিংবা আপনার প্রিয়জনের মৃত্যুর সময়েও নিশ্চিত ডেথ সার্টিফিকেট ইস্যু হয়নি!

সৌমিত্র লিখেছেন, আসলে সমস্যাটা অন্যদের নয় আপনাদের।

আরও পড়ুন-রাতের শান্তিপুর লোকালে অবিশ্বাস্য কান্ড ! এটাও বাকি ছিল !!

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...