Tuesday, April 7, 2026

দমকল অফিস সারানোর দাবিতে পোস্টার

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থা কোন্নগরের দমকল অফিসের।প্রায় ১৫০ বছরের পুরনো এই অফিস। অভিযোগ, বহুদিন কোনও সংস্কার হয়নি। যে দমকল কর্মীরা বিপদে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাঁদেরই থাকতে হচ্ছে প্রাণ হাতে নিয়ে। ভগ্নপ্রায় ওই দমকল অফিস কোন্নগর সহ কানাইপুর, নবগ্রামে পরিষেবা দেয়। সেটিকে বাঁচাতে অবিলম্বে সংস্কারের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে পোস্টার পড়েছে। পুরসভা সূত্রের খবর, কোন্নগরের পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় সম্পূর্ণ সংস্কার করতে চাইছেন। কিন্তু জমি সংক্রান্ত সমস্যার কারণে তা করা যাচ্ছে না। পুরসভা সমস্ত বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছে।

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...