Monday, May 18, 2026

“তারিখ পে তারিখ”, হতাশ নির্ভয়ার মা

Date:

Share post:

ফের পিছিয়ে গেল নির্ভায়াকাণ্ডে দোষীদের ফাঁসির দিন। তারপরেই আদালত চত্বরে ক্ষোভে ফেটে পড়েন নির্ভয়ার মা আশাদেবী। তিনি বলেন, সাতবছর ধরে আদালতের দরজায় ঘুরে ঘুরে শুধু “তারিখ পে তারিখ” মিলেছে। এই কথা মনে করিয়ে দিল বেশ কয়েক বছর আগে ‘দামিনী’ বলে একটি হিন্দি ফিল্মের কথা। সেখানেও একটি ধর্ষণ-খুনের মামলা চলছিল। একইভাবে ধর্ষিতার পক্ষের আইনজীবী আদালত প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, বিচারের বদলে শুধু মিলেছে “তারিখ পে তারিখ”। একইভাবে হতাশ নির্ভয়ার মা আদালতের রায়ের পরে বললেন, “৭ বছর ধরে আদালতের দরজায় দরজায় ঘুরছি। আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী যারা, তাদের শাস্তি এখনও কার্যকর হল না।” তিনি বলেন, “ভেবেছিলাম ২২ তারিখ ফাঁসি হবে। কিন্তু আবার সেটা পিছিয়ে হল ১ ফেব্রুয়ারি। এখন আর ভরসা নেই। যতদিন না ফাঁসি কার্যকর হচ্ছে, ততদিন আমি শান্তি পাচ্ছি না” একরাশ হতাশা আর ক্ষোভ আশাদেবীর গলায়।

আরও পড়ুন-চার দোষীর ফাঁসি ১ তারিখ হবে তো?

Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...