Monday, June 8, 2026

অবশেষে পুলিশের জালে মুম্বই হামলার চক্রী ‘ডক্টর বম্ব’ জলিস আনসারি

Date:

Share post:

অবশেষে ধরা গিয়েছে ১৯৯৩ সালের মুম্বই হামলার কুখ্যাত চক্রী জলিস আনসারি ওরফে ‘ডক্টর বম্ব’-কে। প্যারোলে ছাড়া পেয়ে নিখোঁজ হয়েছিলেন মুম্বই বিস্ফোরণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ‘ডক্টর বম্ব’৷ জলিস নিখোঁজে ঘুম উড়ে যায় পুলিশের৷

শেষপর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাঁকে কানপুরের এক মসজিদের সামনে থেকে ধরে ফেলে। পুলিশের বক্তব্য, নেপাল হয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা করেছিলো জলিস। তিন সপ্তাহের প্যারলে ছাড়া পেয়েছিলেন এই অপরাধী। পুলিশের নির্দেশ ছিলো, দক্ষিণ মুম্বইয়ের এগরিপাড়া এলাকার এই বাসিন্দাকে রোজ স্থানীয় পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে৷ দিচ্ছিলেনও তাই। শুক্রবার তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। তার আগে বৃহস্পতিবারই গা ঢাকা দেন জলিস। তাঁকে খুঁজতে শুরু করে মুম্বই পুলিশ৷ সতর্ক করা হয় অন্য রাজ্যের পুলিশকেও।
শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তা ওপি সিং জানান, ‘‘কানপুরের একটা মসজিদ থেকে বেরিয়ে আসার সময়ে জলিসকে ধরা হয়েছে।
পুলিশের অনুমান নেপাল হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর।
জলিস ছিলেন বোমা বিশেষজ্ঞ। কোন বিস্ফোরক কতটা পরিমাণে ও কী ভাবে মেশালে কতখানি ভয়ানক বিস্ফোরণ হবে, সে সবই তাঁর হাতের খেলা ছিল৷

আরও পড়ুন-তালকোটরায় প্রধানমন্ত্রী কেন পড়ুয়াদের সঙ্গে?

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...