Saturday, May 2, 2026

রাজকোটে রোহিতের রেকর্ড, টপকালেন মাস্টার ব্লাস্টার ও সৌরভকে

Date:

Share post:

দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত শর্মা। পেয়েছেন আইসিসির একদিনের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব। শুক্রবার রাজকোটে ফের এক নতুন মাইলস্টোন জুড়ল হিটম্যানের কেরিয়ারে। ওপেনার হিসেবে দ্রুততম সাত হাজার রান করলেন রোহিত। ভাঙলেন শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড।

এদিন রাজকোটে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন রোহিত। আর তার সঙ্গেই বিশ্ব ক্রিকেটে দ্রুততম ৭০০০ রান হল এই মুম্বইকরের। মাত্র ১৩৭ ইনিংসে ৭০০০ রান হল রোহিতের। তাঁর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার। তিনি ১৪৭ ইনিংসে ৭০০০ রান করেছিলেন। ভারতের হয়ে এই রেকর্ড এর আগে ছিল শচীন তেণ্ডুলকরের। তিনি ১৬০ ইনিংসে এই রান করেন। সৌরভ করেন ১৬৮ ইনিংসে।

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...