Friday, May 15, 2026

অভিযোগ না তোলায় নির্যাতিতার মাকে পিটিয়ে খুন!

Date:

Share post:

নাবালিকাকে মেয়েকে নির্যাতনের অভিযোগ না তোলায় নির্যাতিতার মাকে পিটিয়ে খুন করল জামিনে মুক্তি পাওয়া অভিযুক্তরা। গুরুতর আহত নির্যাতিতার এক আত্মীয়াও। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা।আপাতত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে, দু’জন এখনও পলাতক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম আবিদ, মিন্টু, মাহবুব, চাঁদ বাবু, জামিল ও ফিরোজ। ২০১৮-তে ওই মহিলার ১৩ বছরের মেয়েকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে এই ছ’জনের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল পুলিশ।

প্রসঙ্গত, এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ২০১৮ সালে গ্রেফতার করা হয় অভিযুক্ত এই ৬জনকে। সপ্তাহখানেক আগে সেই মামলায় অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়েছে । অভিযোগ, ছাড়া পেয়েই পুরনো মামলা তুলে নেওয়ার জন্য তারা চাপ দিচ্ছিল নির্যাতিতার পরিবারের উপর। কিন্তু মামলা তুলতে রাজি না হওয়ায় গত ৯ জানুয়ারি নির্যাতিতার মা, ৪০ বছরের ওই মহিলাকে রাস্তায় ফেলে নির্মম ভাবে মারধর করে ছয় অভিযুক্ত। মারধর করা হয় তাঁদের এক আত্মীয়াকেও। এক সপ্তাহ হাসপাতালে থাকার পর শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে ওই মহিলার। মারধরের সেই ঘটনার ভিডিয়ো গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এই ঘটনা নিয়ে কানপুরের এসএসপি অনন্ত দেও বলেছেন, ‘‘৯ জানুয়ারি নির্যাতিতার মা-সহ তিন জনকে মারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেই এই কাজ করেছে তাঁরা। আমরা চার অভিযুক্তকে গ্রেফতার করেছি। বাকি দু’জনের খোঁজ চলছে।’’ এরপর অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন-ফাঁসির আসামীদের ক্ষমা করে দিন যেমন সোনিয়া করেছিলেন, নির্ভয়ার মাকে ‘পরামর্শ’ আইনজীবীর!

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...