Saturday, June 6, 2026

এটিএম জালিয়াতিতে জড়াল মহানগরের পরিচিত রেস্তোরাঁর নাম

Date:

Share post:

এটিএম প্রতারণার তদন্ত যতই এগোচ্ছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শিয়ালদহ স্টেশন থেকে গয়াগ্যাঙের ধরা পড়ার পরে, এবার উঠে আসছে নামী রেস্তোরাঁর যোগও। এটিএম প্রতারণার তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার সেল জানতে পেরেছে, কলকাতার নামী রেস্তোরাঁর ওয়েটারদের থেকে টাকার বিনিময়ে এটিএম বা ক্রেডিট কার্ডের ক্লোন করে নিতেন প্রতারকরা। রেস্তোরাঁর কর্মীর কাছে থাকত স্কিমার মেশিন। গ্রাহকদের কার্ড হাতে নিয়ে চোখের আড়ালে গিয়ে নিমেষে তথ্য হাতিয়ে নিতেন ওই ওয়াটাররা। পরে, সেই কার্ডের নম্বর টাকার বিনিময় বিক্রি দিতেন জালিয়াত চক্রের কাছে। সেই তথ্য থেকে কার্ড ক্লোন করে নিয়ে টাকা হাতিয়ে নেওয়া হত।

এদিকে, শিয়ালদহ স্টেশন থেকে ধৃত দুই জালিয়াত মুদাস্সর খান ও ইরফানউদ্দিন এখন পুলিশ হেফাজতে রয়েছেন। গত আটমাস ধরেই এটিএম জালিয়াতি চালাচ্ছিলেন তাঁরা। পুলিশ সুত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছেন, কলকাতা, মুম্বই, হায়দরাবাদের জাল ছড়িয়েছেন তাঁরা। প্রায় ১০ লক্ষ টাকা গায়েব করেছেন ওই দুই ‘গুণধর’। পাশাপাশি, ওয়েটারদেরও দেওয়া হয়েছে মোটা টাকার কমিশন।

আরও পড়ুন-একসময়ের সবচেয়ে খুদে মানুষের জীবনাবসান

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...