Friday, June 26, 2026

একসময়ের সবচেয়ে খুদে মানুষের জীবনাবসান

Date:

Share post:

একসময়ে বিশ্বের খুদে মানুষের তকমা পেয়েছিলেন তিনি। মাত্র ২৭ বছর বয়সে মৃত্যু হল নেপালের বাসিন্দা সেই খগেন্দ্র থাপা মগরের। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নেপালের পোখরা শহরের হাসপাতালে শুক্রবার বিকেলে মৃত্যু হয় তাঁর। খগেন্দ্র থাপা মগর ফাউন্ডেশনের চেয়ারম্যান মিনবাহাদুর রানা একথা ঘোষণা করেন।

খগেন্দ্রের উচ্চতা ছিল মাত্র ৬৭ সেন্টিমিটার। ওজন মাত্র ৬ কেজি। ২০১০-এ বিশ্বের সবচেয়ে খুদে মানুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল খগেন্দ্রর। কিন্তু পরের বছরই সেই শিরোপা তাঁর থেকে কেড়ে নেন ফিলিপিনসের জুনরে বালাওইং। তিনি মাত্র ৫৯.৯৩ সেন্টিমিটার লম্বা, ওজন খগেন্দ্রের থেকেও ১ কেজি কম। খগেন্দ্রর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান তাঁর অনুরাগীরা। নেপাল সরকারের তরফেও এই খুদে মানুষের মৃত্যুতে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন-পুরভোটে কি ব্যালট ফিরছে, জল্পনা সর্বস্তরে, কণাদ দাশগুপ্তের কলম

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...