Friday, June 26, 2026

NRC-CAA বিরোধী আন্দোলনকে জোরদার করতে প্রদেশ কংগ্রেসের কর্মশালায় শিক্ষকের ভূমিকায় চিদম্বরম

Date:

Share post:

হঠাৎই রাজ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের হেভিওয়েট নেতা পি চিদম্বরম। কিন্তু কেন তাঁর আগমণ? জানা গেল, এবার শিক্ষকের ভূমিকায় চিদম্বরম। আজ শনিবার কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে দলের নেতা, বিধায়ক থেকে শুরু করে নিচুতলার কর্মীরা, সকলের মধ্যেই এই আইন নিয়ে নানা ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই ধোঁয়াশা কাটাতেই প্রদেশ কংগ্রেসের কর্মী-সমর্থকদের এদিন প্রশিক্ষণ দেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী পি চিদম্বরম।

মূলত সিএএ, এনআরসি-র বিরোধী আন্দোলনকে আরও জোরালো করতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কলকাতায় এনে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে প্রদেশ কংগ্রেস।এদিন বিধান ভবনে ১৮০ জন কংগ্রেস কর্মীকে প্রশিক্ষণ দেন তিনি। এনআরসি কী? কেন এর বিরোধিতা করা উচিত? কংগ্রেস কর্মীদের সেটাই বোঝালেন চিদম্বরম। তাঁর মতামত নিয়েই তৈরি করা হয়েছে স্ট্র্যাটেজিও।

আরও পড়ুন-নন্দীগ্রামে দিলীপের অভিনন্দন যাত্রায় বাধা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...