Sunday, May 17, 2026

সুযোগ পেলে বিশ্বকাপের পর মাধ্যমিক দিতে চায় রিচা

Date:

Share post:

সোনালী স্বপ্নকে সত্যি করে প্রথম সুযোগেই বিশ্বকাপে খেলতে চলেছে বঙ্গ ক্রিকেটার রিচা ঘোষ। তবে সিডনিতে প্রথম ম্যাচে নামার আগে বঙ্গ ক্রিকেটার রিচা ঘোষের চিন্তা মাধ্যমিক পরীক্ষা। ১৮ই ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা আর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ। তাহলে কি এবছর রিচার মাধ্যমিক দেওয়া হবে না, এখন সেটাই ভাবছে রিচা সহ তার পরিবার।

ষোলো বছরের রিচা এবার মাধ্যমিক পরীক্ষার্থী। শিলিগুড়ির সিস্টার নিবেদিতা মারগারেট হাইস্কুল থেকে তাঁর মাধ্যমিক দেওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় মাধ্যমিক দেওয়া হচ্ছে না । সরকারের কাছে বঙ্গক্রিকেটারের আবেদন বিশ্বকাপের পর তাঁকে পরীক্ষার সুযোগ দেওয়ার। রিচার জন্য সরকারের কাছে অনুরোধ ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীরও।

রিচার এই আবেদনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক প্রতিক্রিয়াতে জানান, “রিচার তরফে আমাদের কাছে কোনও আবেদন আসেনি। তবে চলতি বছরে পরীক্ষায় দিতে না পারলে আগামী বছর পরীক্ষা দিতে চান রিচা। আপাতত দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে সচিন ভক্ত বঙ্গ অলরাউন্ডার।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...