Friday, June 26, 2026

হাসিনার কোন মন্তব্য দিল্লির অস্বস্তি বাড়িয়ে দিল?

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও তাকে অপ্রয়োজনীয় বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, এই আইনের কোনও দরকারই ছিল না। কেন ভারত এই আইন এনেছে, তা তারাই বলতে পারবে। দুবাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিনার এই মন্তব্য।

সিএএ নিয় প্রথম মুখ খোলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন। তিনিও সিএএ-কে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানান, বিষয়টি নিয়ে তাঁরা খুব চিন্তিত আছেন। বিলটি আইনে পরিণত হওয়ার পর তিনি ভারত সফর বাতিলও করেন। শুধু তাই নয়, অমিত শাহকে কটাক্ষ করে বলেছিলেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। অমিত শাহ কিছুদিন এখানে থাকলে নিশ্চিত বুঝতেন। অসমে প্রতিবাদীদের হাতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আক্রান্ত হলে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করে ঢাকা। জলবন্টন আলোচনাও বাতিল করে। হাসিনার এই মন্তব্যও যে দিল্লি-ঢাকা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক নয়, তা বলছেন বৈদেশিক সম্পর্কে বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-জেএনইউ-র পাশে বাংলার নকশালবন্দিরা

Related articles

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...