Saturday, June 27, 2026

মাঘের শুরুতেই শীতের বিদায়? কী বলছে হাওয়া অফিস

Date:

Share post:

পৌষে কাঁপিয়ে মাঘের শুরু থেকেই বেজে গিয়েছে শীতের বিদায় ঘণ্টা। মাঘের শীত বাঘের গায়ে তো দূর, লাগছে না রাজ্যবাসীরই। উলটে দিনের বেলায় শীতবস্ত্র ত্যাগ করেছেন বেশিরভাগ দক্ষিণবঙ্গবাসী। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। এমনকী, তা ছাড়াচ্ছে স্বাভাবিকের মাত্রাও। রোদে বেশিক্ষণ থাকলে, রীতিমতো তাপ অনুভূত হচ্ছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গেই পারদ উর্ধমুখী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। উত্তরবঙ্গে আগামী ৪৮ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমীঝঞ্ঝার প্রভাবেই এই পরিবর্তন। ঝঞ্ঝা কেটে গেলে ফের কমতে পারে তাপমাত্রা, জানাচ্ছে আবহাওয়া দফতর।


 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...