Saturday, June 27, 2026

মুকুলের ‘বড় পদ’ পাওয়া কি এবারেও অধরাই থেকে যাচ্ছে!

Date:

Share post:

বঙ্গ বিজেপিতে ফের ক্ষমতার শীর্ষে দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের জিজ্ঞাসা, কী হবে নয়া রাজ্য কমিটি? কারা গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন? মুকুল রায়কে কী গুরুত্ব দেওয়া হবে? পাবেন কী কোনও ‘বড় পদ’? কতখানি মানা হবে এক ব্যক্তি এক পদ ফর্মুলা।

বিজেপির অন্দরমহলে যে বিষয়টি নিয়ে আলোচনা, তা হল মুকুল রায়কে নিয়ে। কারণ, মুকুল ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পদ হিসাবে দলে সেটা ছিল কার্যত দু’নম্বর। দল বদলের পর তিনি বিজেপির জাতীয় পরিষদে রয়েছেন। এই পদে জয় ব্যানার্জি সহ অনেকেই রয়েছেন। মুকুলের কাছে এই পদ মোটেই ‘বড় পদ’ নয়। মুকুলের নামের সঙ্গে ওজনের কথা ধরলে সাধারণ সম্পাদক কিংবা সহ সভাপতি পদ যদি তাঁকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিছুটা হলেও তাঁর কাছে তা সম্মানজনক হতে পারে। প্রশ্ন সেটাও কি তিনি আদৌ পাবেন? রাজ্য বিজেপির অন্দরমহলের খবর, সেরকম সম্ভাবনা তৈরি হয়নি। বর্তমান নেতৃত্বের মধ্যে কিছু রদবদল নিশ্চিতভাবে হবে। সায়ন্তন-লকেটদের মতো তরুণ নেতৃত্ব আরও উচ্চতর দায়িত্ব যেমন পেতে পারেন, তেমনি কিছু জেলা নেতৃত্বও স্বীকৃতি পাবেন। কিন্তু মুকুলকে নিয়ে ‘বড় ভাবনা’ এখনও নেই।

বিজেপি মহলে সর্বজনবিদিত মুকুল রায়-কৈলাশ বিজয়বর্গীর সম্পর্ক। কৈলাশ দলীয় নেতৃত্বের কাছে মুকুলের হয়ে বারে বারেই উমেদারি করেছেন। কিন্তু সেভাবে সাড়া পাননি। এবার আগে থেকেই দিল্লিতে গিয়েছেন মুকুল ঘনিষ্ঠরা। চলছে ‘ম্যান ম্যানেজমেন্ট’-এর কাজ। আজ, সোমবার সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার অভিষেক রয়েছে, তেমনি রাজ্য কমিটিগুলি তৈরির প্রাথমিক খসড়াও হবে। রাজধানী দিল্লিতে রয়েছেন দিলীপ ঘোষ-সহ সামনের সারির নেতৃত্ব। রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদে মুকুলের নাম ঢুকে পড়ে কি না সেটাই দেখার। শেষ মুহূর্তের ওলট-পালটের কথা বাদ দিলে মুকুলের বড় পদ পাওয়া এবারেও অধরা থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিজেপির অন্দরমহল বলছে, আমরা এখন সুমনের ওই গানটার কথাই বিশ্বাস করছি… ‘হঠাৎ কী ঘটে যায় কিচ্ছু বলা যায় না…’!

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...