Sunday, May 10, 2026

বিশ্বের দ্বিতীয় বৃহৎ হিরে কার কাছে? সামনে এলো এই তথ্য

Date:

Share post:

বিশ্বের দ্বিতীয় বৃহৎ হিরে কার কাছে আছে? কোথায় আছে? এই নিয়ে রত্নপ্রেমীদের কৌতুহলের শেষ নেই। সবাইকে চমকে দিয়ে সামনে এলো সেই তথ্য। এতদিন বহুমূল্য হ্যান্ডব্যাগ তৈরি করত যে ফরাসি ফ্যাশন সংস্থা, সেই লুই ভুইতঁ-ই কিনেছে ১৭৫৮ ক্যারাটের হিরেটি। পিপলস নামে একটি পত্রিকা সূত্রে খবর, এলভিএমএইচ নামে মার্কিন জুয়েলারি ব্যান্ড কিনে নেওয়ার পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরেটি কিনেছে ফরাসি ফ্যাশন সংস্থা।

এতবড় একটি হিরে, আয়তনে যেটি কোহিনূরের চেয়ে ১৭ গুণ বড় তার দাম কত? কত টাকায় সেটি কিনেছে লুই ভুইতঁ? সে বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটে সংস্থা। তারা শুধু বলছে, ধরে নাও এর দাম বহু লক্ষ ডলার। ১ লক্ষ সাড়ে ১৫ হাজার কোটি টাকা দিয়ে যারা কোম্পানি কিনেছে, তারা বহু লক্ষ ডলার দিয়ে হিরে কিনতেই পারে। তবে, দাম জানার আগ্রহ তো সবারই রয়েছে।

গত বছর এপ্রিল মাসে আফ্রিকার বটসোয়ানার কারোয়ি খনি থেকে লুকারা ডায়মন্ড কর্পোরেশন পায় ‘সেওয়েলো ডায়মন্ড’টি। অ্যান্টওয়ার্প ডায়মন্ড এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি মার্কেল প্রুওয়েরের মতে, হিরেটির দাম ৫০ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৫৫ কোটি টাকার কিছু বেশি। টেনিস বলের মতো বড় সাইজের একটা হিরের দাম সাড়ে তিনশো কোটির বেশি হতেই পারে।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...