Friday, May 15, 2026

উত্তর-পূর্বের রাজ্যগুলিকে NPR সংক্রান্ত তথ্য খুঁটিয়ে যাচাই করার আবেদন মমতার

Date:

Share post:

কোনও রাজ্য NPR প্রক্রিয়া চালু করার আগে যেন সব তথ্য খুঁটিয়ে পড়ে নেয়। বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও সরকারকে এমনই আবেদন ও পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

একটি ছাড়া উত্তরপূর্বের বাকি রাজ্যগুলি বিজেপি ও তারা সহযোগী দ্বারা শাসিত। তা সত্ত্বেও উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দেশের সবকটি বিরোধী দল শাসিত রাজ্যের সরকারের কাছে আবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, “এনপিআর চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভালো করে পড়ে দেখুন।” NPR প্রক্রিয়া চালু সম্পর্কিত তথ্য খুঁটিয়ে পড়লেই সেটা বিস্তারিত বোঝা সম্ভব।

পাশাপাশি, বিরোধী শাসিত রাজ্যগুলির বিধানসভাতেই CAA বিরোধী প্রস্তাব আনার জন্যও আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...