Sunday, June 7, 2026

উলট পুরাণ: ভরা জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সূর্যকান্ত মিশ্রর

Date:

Share post:

সোমবার শহীদ মিনারে ছিল কলকাতা জেলা সিপিএমের প্রকাশ্য সমাবেশ। এদিনের সমাবেশে শহীদ মিনার চত্বরে তিল ধারণের জায়গা ছিল না। যাকে বলে লালে লাল। এই সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আর সেখানেই এক পর্বে “ভূতের মুখে রাম নাম”! রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।

মমতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় এনপিআর বিরোধিতা নিয়ে কোনও সিদ্ধান্ত নেন তাহলে সেটা খুব ভালো হবে। কিন্তু তাকে বিশ্বাস নেই। তবে যদি তিনি করেন তাহলে এটার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব।”

এর পাশাপাশি সূর্যবাবু জানান, আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন রাজ্যে পাঁচ হাজার সভা করবে বামেরা। তাঁর কথায়, “২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে দেশজুড়ে আমরা দেশপ্রেম দিবস পালন করবো। আর ২৬ তারিখ আমরা দেশের মানুষকে বোঝাবো এই দিনের মাহাত্ম্য। এবার আমরা কোনও মানববন্ধন করবো না। এবার আমরা সবাইকে বলছি সব ওয়ার্ডে সভা হবে। প্রতিবাদ দেখানো হবে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে। গোটা রাজ্যজুড়ে ৫ হাজার সভা হবে।”

একই সঙ্গে এদিনের সভায় তিনি বলেন, “দেশে যদি কেউ দেশদ্রোহী হয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদী। আমরা হ্যান্ডবিল ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেব। মানুষকে বোঝানোর চেষ্টা করবো। এনপিআর আর জন গণনার তফাৎ কী? সেটাই আমরা মানুষকে বুঝিয়ে দেব। এই দুটো বিষয়কে এক করে তৈরি করে দেওয়া হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...