Sunday, June 7, 2026

আজ রাজভবনে রাজ্যপালের সর্বদল, থাকছে না তৃণমূল কংগ্রেস

Date:

Share post:

আজ রাজ্যপালের ডাকা সর্বদল বৈঠক। বিকেল চারটেতে রাজভবনে বৈঠক। বৈঠকে তৃণমূলের তরফে কেউ থাকবে না তা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আগেই পরিষ্কার করে দিয়েছেন। প্রথমে ১৭ জানুয়ারি বৈঠকের দিন স্থির হয়। কিন্তু দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান থাকতে পারতেন না। আবার কেরলে কেন্দ্রীয় কমিটির বৈঠকের কারণে থাকতে পারতেন না সিপিএম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। দুই বিরোধী দল না থাকায় বৈঠক মূল্যহীন হয়ে পড়ত। সেই কারণে বৈঠক আজ, ২১ জানুয়ারিতে পরিবর্তিত হয়। থাকবেন বামফ্রন্টের অন্য দলের প্রতিনিধি ও বিজেপিও। মূলত গণপিটুনি রোধে বিল ও তফশিলি জাতি-উপজাতি কমিশন বিল নিয়ে সব দলের বক্তব্য শুনবেন রাজ্যপাল।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...