Friday, May 8, 2026

কু-কথার ধারাপাত তৈরি করেছে বিজেপি, যার এডিটর দিলীপ ঘোষ: কটাক্ষ পার্থর

Date:

Share post:

ফের বিধানসভায় বসে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, “কু কথার একটা ধারাপাত তৈরি করেছে বিজেপি। সেখানে এডিটর দিলীপ ঘোষ। সঙ্গে সায়ন্তন বসু আর সৌমিত্র খান।ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করা হচ্ছে।”

এখানেই শেষ নয়। এদিন পার্থ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের কড়া সমালোচনা করে বলেন, “দিলীপ ঘোষের কটা মুখ আছে। বেকারি নিয়ে কথা বলছেন। তারা দেশে কী করছেন? ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন। জাতীয় হিসাবের থেকে আমাদের পরিসংখ্যান অনেক ভালো। কিন্তু আমরা আরও উন্নতি করার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট আছেন।”

এদিন রাজভবনে রাজ্যপালের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। এ বিষয় তৃণমূল মহাসচিব বলেন, “দিলীপ ঘোষ তো রোজই যাচ্ছেন রাজভবনে। আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে বলে দিয়েছি যাবো না। রাজ্যপাল আগে আমাদের ফাইল ছাড়ুন, তাহলেই হবে। বিরোধীদের কোনও কাজ নেই, তাই তারা গেছে।”

Related articles

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...