Thursday, May 14, 2026

কলকাতা পুরভোট ১২ এপ্রিল?

Date:

Share post:

কলকাতার পুরভোট হতে পারে ১২এপ্রিল। গণনা সম্ভবত ১৬ অথবা ১৭প্রিল। কোনও বুথে পুনর্নির্বাচন হলে তা হবে ১৪এপ্রিল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর। কলকাতার ভোট শেষ হলে বাকি পুরসভাগুলির ভোট নির্ঘন্ট ঘোষণা হবে। সল্টলেক পুরসভার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। তাই তার ভোট পরে হবে। হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে কলকাতার সঙ্গে হাওড়ার পুরভোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে রাজ্যে ৯৩টি পুরসভার ভোট হবে। ইতিমধ্যে তৃণমূল সূত্রে খবর প্রার্থী হিসাবে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও নতুন মুখের দিকে নজর রয়েছে দলের। কলকাতার মতো শতাব্দী প্রাচীন পুরসভা দখলে মরিয়া বিরোধী দল বিজেপিও। কিন্তু এই ভোটে তাদের মুখ কে হবেন, সে বিষয়টি এখনও ধোঁয়াশার। লোকসভা ভোটের নিরিখে বিজেপি কলকাতার প্রায় ৫০টির বেশি ওয়ার্ডে এগিয়ে থাকলেও পুরভোটের প্রেক্ষিত আলাদা হওয়ায়, বোর্ড দখল করার স্বপ্ন যে ঘোর বিজেপির সমর্থকরাও দেখছেন না, সেটা প্রায়  পরিষ্কার। কংগ্রেস-বাম জোট ভোটে কতখানি ছাপ ফেলতে পারে, সেটাও দেখার বিষয় হবে।

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...