Tuesday, June 2, 2026

হাতে বাদ্যযন্ত্র, কড়া ঠাণ্ডায় পাহাড়ে উত্তাপ ছড়াল মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল

Date:

Share post:

হাড়হিম করা ঠান্ডা উপেক্ষা করেই সিএএ, এনআরসি-র বিরুদ্ধে পাহাড়ি পথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, দুপুর দেড়টা নাগাদ ভানু ভবনের মঞ্চে পৌঁছন তিনি। সেখানে ছিলেন পূর্ত ও ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সহ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং, জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। মুখ্যমন্ত্রী সবাইকে এনআরসি, সিএএ, এনপিআরের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান। তারপর ভানু ভবনের সামনে থেকেই মিছিল শুরু হয়। তার সঙ্গে পা মেলান ১৬টি বোর্ডের চেয়ারম্যান সহ সদস্যরাও। বৌদ্ধদের ঝামটা বাজাতে বাজাতে এগিয়ে চলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের গোর্খারাও মুখ্যমন্ত্রীর এই মিছিলকে সমর্থন করেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে করতালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানা পাহাড়বাসী। মুখ্যমন্ত্রীও সকলের অভিবাদন কুড়িয়েছেন। কড়া পুলিশি পাহারায় এই মিছিল হয় পাহাড়ে। দার্জিলিঙের কড়া ঠান্ডায় উত্তাপ ছড়ায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সিএএ বিরোধী মিছিল।

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...