Tuesday, April 28, 2026

অনলাইন শপিং সাইট মেতেছে CAA- NRC-র পক্ষে-বিপক্ষের টি-শার্ট নিয়ে

Date:

Share post:

CAA-NRC নিয়ে রাজনৈতিক দলের লাভ-ক্ষতির হিসাব এখনই মিলবে না৷

কিন্তু এই CAA-NRC নিয়ে যে ব্যবসাও হয়, লাভও হয়, তা বোঝালো দেশের অন্যতম অনলাইন শপিং সংস্থা আমাজন৷ দেশজুড়ে মাথাচাড়া দেওয়া এই জ্বলন্ত ইস্যু নিয়ে পুরোদস্তুর ব্যবসায় নেমে গেলো এই সোশ্যাল- সাইট৷

CAA- NRC – NRP এবার টি-শার্টে ৷ সোশ্যাল সাইটে সেই টি-শার্টের বাম্পার বিক্রি৷ নাগরিকত্ব আইনের পক্ষেও আছে, আবার বিপক্ষেও আছে এই টি-শার্ট ৷ যার যেটা দরকার, সে সেটাই অর্ডার দিচ্ছে অনলাইনে৷

CAA- NRC – NRP লেখা থাকছে টি-শার্টে ৷ আপনি যদি আইনের পক্ষে হন, পাবেন ‘সবুজ টিক’ দেওয়া টি-শার্ট৷ আর যদি CAA- আইনের বিপক্ষে হন, পাবেন লাল ক্রশ দেওয়া টি-শার্ট৷ সাদা গেঞ্জির ওপর কালো রঙে NRC, CAA, NPR লেখা। দু’ রকমের টি-শার্টই বিক্রি হচ্ছে। সমর্থন করে আর বিরোধিতা করে। দু’ ধরনের টি-শার্টেরই দাম ৮০০ টাকা, তবে এখন গ্রেট ইন্ডিয়ান সেল-এর জন্য ৩১ শতাংশ ছাড়৷ তাই এক-একটি টি-শার্টের দাম পড়ছে ৫৪৯ টাকা।

মজার ব্যাপার, CAA- NRC ইস্যুতে দেশজোড়া প্রতিবাদের ছাপ-ই পড়েছে এই টি-শার্ট বিক্রিতেও৷ দেশ যেমন বিক্ষোভে উত্তাল, তেমনই আমাজন ডট ইন ওয়েব সাইটে এই টি শার্ট বিক্রিতেও NRC, CAA, NPR বিরোধীরাই এগিয়ে আছে অনেক কদম৷

আরও পড়ুন-সিএএ, এনআরসি নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...